⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

সরিষাবাড়ীতে ডেঙ্গু ও ডায়রিয়ার প্রকোপ বৃদ্ধি

HTML tutorial

জামালপুরের সরিষাবাড়ীতে ডেঙ্গু ও ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। এতে হাসপাতালের শয্যা সঙ্কটে রোগীদের মেঝেতে চিকিৎসা সেবা নিতে হচ্ছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে এ তথ্য জানা গেছে।

স্থানীয় সূত্রে জানাগেছে, উপজেলার বিভিন্ন এলাকায় গত আগস্ট মাসে ২৯ জন ডেঙ্গুতে আক্রান্তরোগী হাসপাতালে চিকিৎসা নেন। চলতি সেপ্টেম্বরে আরও ২১ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে দুজনকে চিকিৎসা শেষে ছাড়পত্র দেওয়া হয়েছে এবং তিনজন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অপরদিকে, গত আগস্ট মাসে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৫০ জন রোগী চিকিৎসা নেন। চলতি সেপ্টেম্বর মাসে আরও ৫২ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন বলে জানাগেছে। শয্যা সঙ্কটে ডেঙ্গু আক্রান্ত রোগীদের সাধারণ রোগীদের সঙ্গেই চিকিৎসা দেয়া হচ্ছে বলে স্বজনরা জানান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসকরা জানান, ডায়রিয়ায় আক্রান্ত রোগীরা প্রতিনিয়ত হাসপাতালে আসছেন এবং চিকিৎসা নিচ্ছেন।

সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দেবাশীষ রাজবংশী বলেন, “ডেঙ্গু ও ডায়রিয়ার প্রকোপ বৃদ্ধি পাচ্ছে।

HTML tutorial

Leave a Reply