⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

শ্রীবরদীতে মাদক বিরোধী অভিযানে ৩ জনের ভ্রাম্যমান আদালতে কারাদন্ড

HTML tutorial

শ্রীবরদী সংবাদদাতা :

শেরপুরের শ্রীবরদীতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৪ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে শেরপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
বুধবার সকালে উপজেলার পৌর শহরের উত্তর বাজার ও মধ্য বাজার এলাকায় ওই অভিযান পরিচালনা করা হয়।

গোপন তথ্যের ভিত্তিতে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর শেরপুর জেলা কার্য়ালয়ের উপ পরিদর্শক মো. আবু ছোফিয়ান তরকদার সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। অভিযানের; সময় শ্রীবরদী উত্তর বাজারের সাদা মিয়ার ছেলে হানিফ মিয়াকে (১৯) নিজ বাস ভবন থেকে ৮০ পিস ইয়াবা সহ গ্রেপ্তার করা হয়।

এছাড়াও গ্রেপ্তারকৃতরা হলো মধ্যবাজার থেকে শেরপুর পৌরসভার দমদমা কালিগঞ্জ এলাকার লাল মিয়ার ছেলে আ: জলিল (৩৫), শ্রীবরদী উপজেলার কাকিলাকুড়া চেঙ্গুতার গ্রামের আজহার আলীর ছেলে দেলোয়ার হোসেন (৪০), শ্রীবরদী পৌরসভার শ্রীবরদী ফাকুয়া হরিজনের ছেলে শ্রী সাগর হরিজন (৪৩)।

এসময় তাদের কাছে গাঁজা সহ মাদকদ্রব্য পাওয়া যায়। এঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর শেরপুর জেলা কার্যালয়ের উপ-পরিদর্শক মো. মোস্তাফিজুর রহমান বাদী হয়ে মাদক ব্যবসায়ী হানিফ মিয়াকে আসামী করে শ্রীবরদী থানায় একটি মামলা দায়ের করে।

এসময় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মনীষা আহমেদ ভ্রম্যমাণ আদালত বসিয়ে আব্দুল জলিল, দেলোয়ার হোসেন ও শ্রী সাগর হরিজনকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১০ টাকা অর্থদন্ড প্রদান করেন।

উপজেলা নির্বাহী অফিসার মনীষা আহমেদ বলেন, মাদকের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছে থানা অফিসার ইনচার্জ আনোয়ার জাহিদ

Share this news as a Photo Card

HTML tutorial

Leave a Reply

18 November 2026

শ্রীবরদীতে মাদক বিরোধী অভিযানে ৩ জনের ভ্রাম্যমান আদালতে কারাদন্ড

www.protidinerchithi.com