⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে আটক

HTML tutorial

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:
জামালপুরের সরিষাবাড়ীতে সাত বছরের শিশু কন্যাকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে আটক পুলিশ। মঙ্গলবার (১৮ আগষ্ট) রাতে উপজেলার মহাদান ইউনিয়নের হাজী বাড়ী মোড় এলাকা থেকে আনোয়ার হোসেন (৪৫) কে আটক করা হয়।

স্থানীয় সূত্রে জানাগেছে, উপজেলার মহাদান ইউনিয়নে গত রবিবার রাত ৯টার দিকে পারিবারিক বিরোধ নিরসনে সালিশ বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে পরিবারের সকলেউ উপস্থিত থাকার সুযোগে প্রতিবেশী দাদা আনোয়ার হোসেন ঘরে ঢুকে শিশুটিকে ধর্ষণেরচেষ্টা করেন। বিষয়টি শিশু তার মা ও পরিবারের সদস্যদের জানালে তারা গ্রামের কয়েকজনকে অবহিত করেন। পরে স্থানীয়রা আনোয়ারকে পুলিশে দেয়।

সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকবাল হোসেন ঘটনা সত্যতা স্বীকার করে বলেন, মামলার প্রস্তুতি চলছে।

HTML tutorial

Leave a Reply