⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

দেওয়ানগঞ্জ সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী পিএলসির উদ্যোগে চেক হস্তান্তর ও দোয়া মাহফিল

HTML tutorial

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী পিএলসি (সানন্দবাড়ী মেট্রো-৬৭৪)-এর উদ্যোগে প্রয়াত গ্রাহকদের নমিনীদের হাতে মৃত্যু দাবির চেক হস্তান্তর ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৩ সেপ্টেম্বর (বুধবার) বিকেলে উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের কামারের চর স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​সানন্দবাড়ী মেট্রো-৬৭৪-এর আয়োজনে মরহুমা হাজেরা বেগম ও মরহুম মাহাবুর আলমের মৃত্যু দাবির চেক হস্তান্তরের উদ্দেশ্যে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রাঞ্চ ইনচার্জ মোঃ শাহজাহান সিরাজ। ইউনিট ম্যানেজার মোঃ শফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী লাইফ ইন্স্যুরেন্সের ব্রাঞ্চ ম্যানেজার মোঃ মাসুম বিল্লাহ্। এছাড়াও অত্র এলাকার রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ, কোম্পানির অন্যান্য কর্মকর্তাগণ এবং গ্রাহকসহ স্থানীয় জনসাধারণের উল্লেখযোগ্য উপস্থিতি ছিল।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চিথুলীয়া দিগর মুহিয়ে সুন্নাহ্ আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল মজিদ, বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দ জামান, সমাজসেবক সিরাজুল ইসলাম এবং সানন্দবাড়ী মেট্রো-৬৭৪ এর ইউনিট ম্যানেজার মোঃ রুবেল আক্তার।

​বক্তারা তাঁদের বক্তব্যে ইসলামী শরীয়াহ মোতাবেক পরিচালিত ও আধুনিক তথ্য প্রযুক্তি নির্ভর বীমা সেবা নিশ্চিত করায় সোনালী লাইফ ইন্স্যুরেন্সের ভূয়সী প্রশংসা করেন।

চেক হাতে পেয়ে মৃত গ্রাহকের আত্নীয়-স্বজনেরা বলেন, আমাদের পুরো পরিবার যখন গভীর শোক ও অনিশ্চয়তার মধ্যে পড়েছিল, ঠিক সেই কঠিন সময়ে সোনালী লাইফ ইন্স্যুরেন্স আমাদের পাশে এসে দাঁড়িয়েছে। বীমার টাকা পেতে নানা ধরনের হয়রানি ও দীর্ঘ সময় লাগে—এমনটাই সচরাচর শোনা যায়। কিন্তু কোনো রকম ঝামেলা ছাড়াই তারা নির্দিষ্ট সময়ের মধ্যে আমাদের পাওনা মৃত্যু দাবির চেক হাতে বুঝিয়ে দিয়েছেন। তাঁদের এই সততা, স্বচ্ছতা ও দ্রুত সেবায় আমরা অত্যন্ত সন্তুষ্ট এবং বড় দুশ্চিন্তা থেকে মুক্তি পেলাম। কথা দিয়ে কথা রাখার জন্য সোনালী লাইফ ইন্স্যুরেন্স কর্তৃপক্ষের প্রতি আমরা আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।

​আলোচনা পর্ব শেষে মরহুমদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়। দোয়া শেষে আনুষ্ঠানিকভাবে মৃত গ্রাহকদের স্বজনদের হাতে মৃত্যু দাবির চেক তুলে দেন অতিথিরা। পরিশেষে সভাপতির সমাপনী বক্তব্য ও উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Share this news as a Photo Card

HTML tutorial

Leave a Reply

26 September 2026

দেওয়ানগঞ্জ সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী পিএলসির উদ্যোগে চেক হস্তান্তর ও দোয়া মাহফিল

www.protidinerchithi.com