⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

সুন্দরবনের নলিয়ান থেকে হরিণের মাংসসহ চোরা শিকারি আটক

HTML tutorial

গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবনের নলিয়ান থেকে ১০৬ কেজি হরিণের মাংস ও ফাঁদসহ একজন হরিণ শিকারিকে আটক করেছে কোস্টগার্ড পশ্চিম জোন। শনিবার ভোরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। ২৫ অক্টোবর শনিবার বিকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ২৫ অক্টোবর শনিবার ভোর ৪ টায় কোস্টগার্ড আউটপোস্ট নলিয়ান এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবন সংলগ্ন খুলনার দাকোপ থানাধীন নলিয়ান এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন ওই এলাকা হতে ১০৬ কেজি হরিণের মাংস ও ২০০ মিটার হরিণ শিকারের ফাঁদসহ ১ জন হরিণ শিকারিকে আটক করা হয়। জব্দকৃত হরিণের মাংস, ফাঁদ ও আটককৃত ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

Share this news as a Photo Card

HTML tutorial

Leave a Reply

25 October 2025

সুন্দরবনের নলিয়ান থেকে হরিণের মাংসসহ চোরা শিকারি আটক

www.protidinerchithi.com