⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

ঢাকাস্থ রাশিয়ান হাউজে মিডিয়া রাউন্ড টেবিল বৈঠক অনুষ্ঠিত

HTML tutorial

ঢাকাস্থ রাশিয়ান হাউসে বাংলাদেশের শীর্ষস্থানীয় গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে বৃহস্পতিবার এক রাউন্ডটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রাশিয়ান হাউসের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও কার্যক্রম নিয়ে আলোচনার লক্ষ্যে ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে এই সভা হয়।

রাশিয়ান হাউসের নবনিযুক্ত পরিচালক আলেকজান্দ্রা খ্লেভনই উপস্থিত সাংবাদিকদের সামনে কেন্দ্রটির উন্নয়ন পরিকল্পনা উপস্থাপন করেন। তিনি বিশেষভাবে বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য রাশিয়ান সরকারি কোটার আওতায় উচ্চশিক্ষা লাভের সুযোগ সম্প্রসারণ ও শিক্ষামূলক কার্যক্রম বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

আলেকজান্দ্রা এ. খ্লেভনই বলেন, “আমরা প্রতিভাবান বাংলাদেশি তরুণ–তরুণীদের রাশিয়ার বিশ্ববিদ্যালয়ে মানসম্মত উচ্চশিক্ষার সুযোগ করে দিতে কাজ করে যাচ্ছি।”

অনুষ্ঠানে আরও জানানো হয় যে, “বিজ্ঞান ও প্রযুক্তির দশক” উদযাপনের অংশ হিসেবে আগামী নভেম্বরের প্রথমার্ধে একাধিক কর্মসূচি আয়োজন করা হবে, যার মধ্যে থাকবে মাস্টার ক্লাস, সেমিনার এবং বিভিন্ন কার্যক্রম। যেগুলো দুই দেশের মধ্যে বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত সহযোগিতা আরও জোরদার করবে।

Share this news as a Photo Card

HTML tutorial

Leave a Reply

25 October 2025

ঢাকাস্থ রাশিয়ান হাউজে মিডিয়া রাউন্ড টেবিল বৈঠক অনুষ্ঠিত

www.protidinerchithi.com