⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

শেরপুরে ডা. সেরাজল হক স্মৃতি বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠিত

HTML tutorial

শেরপুর জেলার শ্রীবরদী কল্যাণ সমিতির আয়োজনে ডা. সেরাজল হক স্মৃতি বৃত্তি প্রদান ও শেরপুর ৩ আসনের সংসদ সদস্য এবং চেয়ারম্যান মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ময়মনসিংহের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে শেরপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শেরপুর ৩ আসনের সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল।

বিশেষ অতিথি ছিলেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ময়মনসিংহের চেয়ারম্যান প্রফেসর আ.জ.ম রেজাউল করিম খান, পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম, জেলা পরিষদ প্রশাসক এবিএম মামুনুর রশিদ পলাশ ও শ্রীবরদী কল্যাণ সমিতির সভাপতি মো. জসিম উদ্দিন বাদল।

সংবর্ধনা অনুষ্ঠান শেষে শ্রীবরদী কল্যাণ সমিতির সদস্যদের মেধাবী সন্তানদের মাঝে ডা. সেরাজল হক স্মৃতি বৃত্তি প্রদান করেন অতিথিরা ।

 

HTML tutorial

Leave a Reply