⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

ভোলায় কোস্টগার্ডের অভিযানে ৪০ কেজি গাঁজাসহ দুই মাদককারবারি আটক

HTML tutorial

মনির হোসেন
মাদকের বিরুদ্ধে কোস্টগার্ডের অভিযানে ভোলায় ৪০ কেজি গাঁজাসহ দুইজন মাদক কারবারিকে আটক করা হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড তার দায়িত্বপূর্ণ এলাকার নিরাপত্তা, আইন-শৃঙ্খলা রক্ষা, মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

এরই ধারাবাহিকতায়, গত ১৩ সেপ্টেম্বর রবিবার বিকাল ৫ টায় ভোলার সদর থানাধীন পূর্ব ইলিশার ৬ নং বাঘার হাওলা সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড বেইস ভোলা কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালীন ওই এলাকায় সন্দেহজনক একটি সিএনজি তল্লাশি করে প্রায় ১৬ লক্ষ টাকা মূল্যের ৪০ কেজি গাঁজাসহ দুইজন মাদক কারবারিকে আটক করা হয়। জব্দকৃত গাঁজা এবং আটককৃত মাদক কারবারির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, ভয়াবহ মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

Share this news as a Photo Card

HTML tutorial

Leave a Reply

14 September 2026

ভোলায় কোস্টগার্ডের অভিযানে ৪০ কেজি গাঁজাসহ দুই মাদককারবারি আটক

www.protidinerchithi.com