Home » নকলায় ইয়াবাসহ যুবক আটক
শেরপুরের নকলায় ৬২ পিস ইয়াবাসহ মো. রানা মিয়া (৩৪) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। তিনি উপজেলার ৪ নম্বর গৌড়দ্বার ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলামের ছেলে।
বুধবার ( ৪ নভেম্বর) রাতে উপজেলার গৌড়দ্বার বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
নকলা থানার ওসি রিপন চন্দ্র গোপ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৬২ পিস ইয়াবাসহ রানা মিয়াকে আটক করা হয়েছে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Share this news as a Photo Card
Generating high-quality image, please wait...
নিউজ ডেস্ক :

















