সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:
জামালপুরের সরিষাবাড়ীতে ঝিনাই নদী থেকে অবৈধভাবে বালু/মাটি উত্তোলনের অপরাধে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৪ নভেম্বর) বিকেলে সরিষাবাড়ী পৌরসভার ৭ নং ওয়ার্ড এলাকার বাউসি পপুলার ব্রিজের নিচে পশ্চিম পাশে মাটি কাটার সময় উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লিজা রিছিল এ আদেশ প্রদান করেন। বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর সংশ্লিষ্ট বিধান অনুযায়ী এ দণ্ড প্রদান করা হয়।
অসাধু উপায় অবলম্বন করে নদী দখল বা ভূমি দখল করে ঝিনাই নদীর উপর পলাশ ডাক্তার ভবন নির্মান ও বালু/মাটি উত্তোলনের বিষয়টি স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে প্রশাসন এ অভিযান পরিচালনা করেন।
স
হকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লিজা রিছিল প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, পরিবেশ রক্ষায় অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

















