⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের কিছু পয়েন্টে যানবাহন চলছে ধীরগতিতে

HTML tutorial

ঈদযাত্রায় গাজীপুরের ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের কয়েকটি পয়েন্টে যানবাহন চলছে ধীরগতিতে। শেষ মুহূর্তে ঈদের আগের দিন বাড়ি ফেরা মানুষের ঢল ও গাড়ির বাড়তি চাপ, যাত্রী উঠানামা এবং উল্টো পথে অটোরিকশা চলাচল করায় এ অবস্থা সৃষ্টি হয়েছে।

তবে ঢাকা–টাঙ্গাইল মহাসড়কে যানবাহন চলছে স্বাভাবিক গতিতে।

শুক্রবার সকাল থেকে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তায় দেখা গেছে যানবাহনের দীর্ঘ সারি। ট্রাফিক পুলিশের অপ্রতুলতার পাশাপাশি এই পয়েন্টে সড়কের পাশে গাড়ি পার্কিং করায় লেন সঙ্কুচিত হয়ে গেছে। এছাড়া যেখানে সেখানে যাত্রী উঠানামা করায় যানবাহনের জটলা সৃষ্টি হয়েছে। ফলে কিছুটা ধীর গতিতে চলছে গাড়ি। তবে মহাসড়কের অন্য অংশ দিয়ে যানবাহন চলছে স্বাভাবিক গতিতে।

এদিকে, ঢাকা–টাঙ্গাইল মহাসড়কে গতকাল দুপুরের পর থেকেই স্বাভাবিক হতে থাকে চন্দ্রা ত্রিমোড় ও আশেপাশের এলাকার যানজট পরিস্থিতি। সকাল থেকে এ স্থান দিয়ে স্বাভাবিক গতিতে চলছে গাড়ি। কোনো ভোগান্তি ছাড়াই গন্তব্যে পৌঁছাতে পেরে স্বস্তি প্রকাশ করেছেন যাত্রীরা।

HTML tutorial

Leave a Reply