⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

ছুটির দিনেও অফিস করছেন প্রধানমন্ত্রী

HTML tutorial

পবিত্র শবে কদর দিয়ে ঈদের ছুটি শুরু হলেও অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি মঙ্গলবার সকালে সচিবালয়ে নিজের দপ্তরে আসেন বলে জানিয়েছেন তাঁর মুখ্য সচিব আতিকুর রহমান রুমন।

রুমন বলেন, ‘প্রধানমন্ত্রী সকাল ১১টায় সচিবালয়ে নিজের অফিসে আসেন। আজ থেকে ঈদের ছুটি শুরু হয়েছে। সরকারি ছুটি হলেও প্রধানমন্ত্রী অফিস করছেন। প্রধানমন্ত্রীর দিনের কর্মসূচির মধ্যে রয়েছে মন্ত্রিসভার বৈঠক।’

সচিবালয়ের এক নম্বর ভবনে প্রধানমন্ত্রী নিজ দপ্তরে পৌঁছালে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি ও মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তার প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।

মঙ্গলবার থেকে শুরু হয়েছে ঈদের ছুটি। টানা ছুটি চলবে ২৩ মার্চ পর্যন্ত।

পাঁচ দিনের ছুটির তারিখ নির্ধারণ করে রেখেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়। সে অনুযায়ী ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত ছুটি নির্ধারণ করা ছিল। এর মধ্যে ২১ মার্চ ঈদুল ফিতরের দিন সাধারণ ছুটি।

এ ছাড়া ঈদের আগে ১৯ ও ২০ মার্চ এবং ঈদের পরে ২২ ও ২৩ মার্চ নির্বাহী আদেশে ছুটি নির্ধারণ করা ছিল। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পূর্বঘোষিত ছুটির পাশাপাশি ১৮ মার্চও নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করে সরকার। ১৭ মার্চ শবে কদরের ছুটি মিলিয়ে এবার টানা সাত দিনের ছুটি পেয়েছেন সরকারি চাকরিজীবীরা।

Share this news as a Photo Card

HTML tutorial

Leave a Reply

17 March 2026

ছুটির দিনেও অফিস করছেন প্রধানমন্ত্রী

www.protidinerchithi.com