⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

জামালপুর-৪ সরিষাবাড়ী আসনের ছয়জন এমপি প্রার্থীর ঐক্যবদ্ধ অঙ্গীকার

HTML tutorial

১৪১ জামালপুর-৪ সরিষাবাড়ী আসনের ৬ এমপি প্রার্থী হাতেহাত রেখে ঐক্যবদ্ধ অঙ্গীকার ব্যক্ত করেছেন। রোববার (৮ ফেব্রুয়ারী) সকালে উপজেলার জেলা পরিষদ ডাক বাংলোতে এ ঘটনা ঘটে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এমপি প্রার্থীরা ঐক্যবদ্ধ ভাবে এলাকার সার্বিক উন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন। তারা হাতেহাত রেখে মাদকমুক্ত সমাজ গঠন, দুর্নীতির বিরুদ্ধে অবস্থান এবং সুন্দর, শান্তিপূর্ণ ও উন্নত সরিষাবাড়ী গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন। বিএনপি সমর্থিত ধানের শীষ প্রতিকের প্রার্থী মোঃ ফরিদুল কবীর তালুকদার শামীম, জামায়াত ইসলামীর প্রার্থী এড. মোঃ আব্দুল আওয়াল, হাতপাখা প্রতিকের প্রার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশএর মাওলানা আলী আকবর সিদ্দিক, কাস্তে প্রতিক প্রার্থী বাংলাদেশের কমিউনিষ্ট পার্টির মাহবুব জামান জুয়েল, কেটলি প্রতিকের প্রার্থী নাগরিক ঐক্যর যুগ্মসাধারণ সম্পাদক এসএমএ কবীর হাসান, ট্রাক প্রতিকের প্রার্থী গণঅধিকার পরিষদএর ইকবাল হোসেন।

জনগণের ভালোবাসা, বিশ্বাস ও আস্থা নিয়ে সরিষাবাড়ীতে উন্নয়নের পাশাপাশি দূর্ণীতি, অনিয়ম প্রতিরোধ করে, ন্যায় ও ইনসাফ ভিত্তিক মাদক মুক্ত সমাজ গড়ার মাধ্যমে সাম্য ও মানবিক বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকার করেছেন প্রার্থীরা। শপথ বাক্য পাঠ করেন, ধানের শীষ প্রতিকের প্রার্থী মোঃ ফরিদুল কবীর তালুকদার শামীম।

HTML tutorial

Leave a Reply