⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদল মারা গেছেন

HTML tutorial

স্টাফ রিপোর্টার :
শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী এবং শেরপুর জেলা জামায়াতের সেক্রেটারি আলহাজ্ব নুরুজ্জামান বাদল (৫১) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ মধ্য রাতে স্ট্রোক করার পর তাকে দ্রুত ময়মনসিংহ স্বদেশ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই রাত আড়াইটার সময় মারা যান।

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা জামাতের আমির মাওলানা হাফিজুর রহমান।

দলীয় সূত্রে জানা গেছে, নুরুজ্জামান বাদল দীর্ঘদিন ধরে কিডনি-জনিত রোগে আক্রান্ত ছিলেন। মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক সাড় ১২টার দিকে তিনি স্ট্রোক করেন। পরে তাকে দ্রুত ময়মনসিংহের স্বদেশ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ২টা ৩০ মিনিটের দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মৃত্যুবরণ করেন।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর শেরপুর জেলা আমীর মাওলানা হাফিজুর রহমান জানান, চিকিৎসাধীন অবস্থায় আলহাজ্ব নুরুজ্জামান বাদল শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

এদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর অফিসিয়াল ফেসবুক পেইজ থেকেও শোকবার্তা প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়, “বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর জেলা শাখার সেক্রেটারি ও শেরপুর-৩ সংসদীয় আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব নুরুজ্জামান বাদল আজ রাত আনুমানিক ৩ ঘটিকায় কিডনি-জনিত জটিলতায় হাসপাতালে ভর্তি অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।”
শোকবার্তায় আরও বলা হয়, “আল্লাহ তায়ালা তাঁকে জান্নাতুল ফেরদাউস দান করুন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও সহকর্মীবৃন্দকে ধৈর্য ধারণের তৌফিক দান করুন।”

আলহাজ্ব নুরুজ্জামান বাদল শেরপুর-৩ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবেও পরিচিত ছিলেন। তার মৃত্যুতে শেরপুর জেলার রাজনৈতিক অঙ্গনে গভীর শোকের সৃষ্টি হয়েছে। দলীয় নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
নিহত নুরুজ্জামান বাদলের ছোট ভাই আলহাজ্ব মাসুদুর রহমান বলেন, মঙ্গলবার রাত দশট থেকেই বাদল সাহেবের শরীরে জ্বর উঠে। বারোটার সনয় শ্বাসকষ্ট শুরু হয়। তাকে দ্রুত শ্রীবরদী উপজেলা হাসপাতালে ভর্তি করার পর অবস্থার আরো অবনতি হলে তাকে ময়মনসিংহ স্বদেশ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাত আড়াইটার সময় মৃত ঘোষণা করেন। তার প্রথম জানাজা আজ বেলা আড়াইটার সময় শেরপুর পৌর পার্ক মাঠে অনুষ্ঠিত হবে। বিকেল পাঁচটায় দ্বিতীয় জানাজা শ্রীবরদী সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হওয়ার পর পারিবারিক গোরস্থানে তার লাশ দাফন করা হবে।

HTML tutorial

Leave a Reply