⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

প্লট দুর্নীতির দুই মামলায় শেখ হাসিনা, টিউলিপ, রাদওয়ান ও আজমিনার কারাদণ্ড

HTML tutorial

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রীর পরিবারের বিরুদ্ধে প্লট দুর্নীতির দুটি মামলার রায় দিয়েছেন আদালত। শেখ হাসিনার সঙ্গে তাঁর দুই ভাগ্নি ও ভাগ্নেকেও দোষী সাব্যস্ত করে সাজা দেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার চতুর্থ বিশেষ জজ আদালতের বিচারক রবিউল আলম এ মামলার রায় ঘোষণা করেন।

মামলা দুটির একটি শেখ হাসিনার ভাগ্নে রাদওয়ান মুজিব সিদ্দিক ববির প্লট দুর্নীতির অভিযোগে, অন্যটি ববির ছোট বোন আজমিনা হক সিদ্দিক রূপন্তীর প্লট নিয়ে। তাদের সাত বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

দুই মামলায় তাদের খালা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাঁচ বছর করে ১০ বছর এবং বোন ব্রিটিশ এমপি রিজওয়ানা সিদ্দিক টিউলিপের দুই বছর করে ৪ বছর কারাদণ্ড দেওয়া হয়েছে।

শেখ হাসিনা, রাদওয়ান মুজিব সিদ্দিক, রিজওয়ানা সিদ্দিক ও আজমিনা সিদ্দিকসহ ১৭ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা থাকলেও তারা পলাতক। এজন্য তাদের পক্ষে যুক্তি উপস্থাপন করা যায়নি।

HTML tutorial

Leave a Reply