Home » শ্রমিকদল থেকে তোতা ও নিজামুলকে বহিষ্কার
স্টাফ রিপোর্টার:
দলীয় শৃঙ্খলা পরিপন্থী কার্যক্রমে জড়িত থাকার সুষ্পস্ট অভিযোগে শেরপুর জেলা শ্রমিক দলের দুই নেতাকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় শ্রমিকদল।
বহিষ্কৃতরা হচ্ছেন, জেলা শ্রমিক দলের সহসভাপতি ফয়সাল আহমেদ তোতা ও যুগ্ম সাধারণ সম্পাদক আবু নাসের মোঃ নিজামুল।
বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক মঞ্জুর ইসলাম মঞ্জু বিষয়টি ১ ফেব্রুয়ারী নিশ্চিত করেন।
এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে তিনি জানান দলীয় সিদ্ধান্ত পরিপন্থী কাজে জড়িত থাকায় শ্রমিক দলের কেন্দ্রীয় সভাপতি আনোয়ার হোসাইন ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম খান নাসিম শেরপুর জেলা শ্রমিক দলের সহসভাপতি ফয়সাল আহমেদ তোতা ও যুগ্ম সাধারণ সম্পাদক আবু নাসের মোঃ নিজামুল দলীয় পদ ও প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করেন।
নিউজ ডেস্ক :

















