⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

আপনি রেগে গেলেন তো হেরে গেলেন -সরিষাবাড়ীতে বিএনপি প্রার্থী শামীম তালুকদার

HTML tutorial

জামালপুর-৪ সরিষাবাড়ী আসনের বিএনপি প্রার্থী জেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফরিদুল কবির তালুকদার শামীম নির্বাচনী গণসংযোগ ও পথসভা করেন। সোমবার পোগলদিঘা ইউনিয়নের ১৪টি স্থানে পথসভা অনুষ্ঠিত হয়।

ইউনিয়নের বগারপাড়, পুঠিয়ারপাড়, পাটাবুগাসহ বিভিন্ন গ্রামে ভোটারদের নিকট ভোট প্রার্থনা করতে গিয়ে শামীম তালুকদার বলেন, একটি দল ষড়যন্ত্র শুরু করেছে। তারা ভোটের বিনিময়ে জান্নাতের টিকিট বিক্রির কথা বলে ভোটারদের সাথে প্রতারণা করছে।

তাদের থেকে সাবধান থাকতে হবে উল্লেখ করে তিনি আরও বলেন, আমাদের সর্বোচ্চ ধৈয্য ও ত্যাগ স্বীকার করতে হবে। আপনি রেগে গেলেন তো হেরে গেলেন। ধানেরশীষ প্রতিকের বিজয় নিশ্চিত করতে শামীম তালুকদার মধ্যরাতের প্রচারনায় স্থানীয় বিএনপির নেতাকর্মীসহ বিপুল সংখ্যক নারী-পূরুষ উপস্থিত ছিলেন।

HTML tutorial

Leave a Reply