⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

পোস্টাল ব্যালটের ডিজাইনে পরিবর্তন আনছে ইসি

HTML tutorial

বিদেশে পাঠানো পোস্টাল ব্যালটে কোনো পরিবর্তন হবে না, তবে দেশের অভ্যন্তরে পোস্টাল ব্যালটে ডিজাইনে পরিবর্তন আনতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। আজ শনিবার সকালে এ তথ্য জানান নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।

আব্দুর রহমানেল মাছউদ জানান, পোস্টাল ব্যালটে কোনো পরিবর্তন হবে না। তবে ইন কান্ট্রি বা দেশের অভ্যন্তরে পরিবর্তনসহ প্রার্থীর নাম রাখার বিষয়টি বিবেচনাধীন।

ইসি মাছউদ আরও জানান, বিদেশে পাঠানো ব্যালটের মতো সব প্রতীক আর থাকছে না। নতুন ডিজাইনের পোস্টাল ব্যালটে শুধু চূড়ান্ত প্রার্থীর নাম ও প্রতীক থাকবে।

গতকাল শুক্রবার রাতে এক অনানুষ্ঠানিক বৈঠকে নির্বাচন কমিশন এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।

HTML tutorial

Leave a Reply