বিশেষ প্রতিনিধি :
এলাকার উন্নয়নের স্বার্থে শেরপুর-১ আসনের বিএনপি মনোনীত আলোচিত ধানের শীষের এমপি প্রার্থী ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কার পক্ষে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছে শেরপুর সদরের লছমনপুর ইউনিয়নের বর্তমান ও সাবেক জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সমাজসেবকসহ সর্বস্তরের মানুষ।
১৬ জানুয়ারি শেরপুর সদরের লছমনপুর রোজবার্গ অটো রাইস মিল মিলনায়তনে লছমনপুর ইউনিয়নের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, বর্তমান ও সাবেক জনপ্রতিনিধি, শিক্ষক, সমাজ সেবকসহ সর্বস্তরের নেতৃবৃন্দ মতবিনিময় করে এ সিদ্ধান্ত গ্রহণ করে।
এসময় শেরপুর-১ সদর আসনের বিএনপির এমপি প্রার্থী ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মোঃ হযরত আলী, সদস্য সচিব সাইফুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মামুনুর রশীদ মামুন, সদর উপজেলা যুবদলের পারভেজ মিয়া, সদস্য সচিব আওয়াল সরকার, সাবেক চেয়ারম্যান আব্দুল মজিদ, সুলতান আহমেদসহ আরো অনেকে।
সভায় প্রধান অতিথির বক্তব্যে ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা বলেন, কেউ অন্যায় করলে সে যে দলেরই হউক, রেহাই পাবে না। তবে বিনা অন্যায়ে কেউ জেলে যাবেনা, হয়রানির শিকার হবেনা। কারণ আমি যানি, একটা পরিবারের কেউ জ্বেলে গেলে সেই পরিবারের কি কষ্ট হয়। কারণ আমার বাবা মিথ্যা মামলায় তিন বছর জেলে ছিলেন। কাজেই আমি আপনাদের কাছে এটুকুই বলবো আমি আপনাদের মেয়ে হিসেবে কাউকে আমি কষ্ট দিবো না৷ বিনা অপরাধে কাউকে হয়রানি হতে দিবোনা।
সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মোঃ হযরত আলী বলেন, আমি নিজে জেলে ছিলাম, আমার চেয়ে কেউ আর এ কষ্টের কথা বেশি জানেনা। আমি আপনাদের ওয়াদা করতে পারি আমাদের দ্বারা কেউ হয়রানি বা ক্ষতিগ্রস্ত হবেননা। তিনি বলেন, আমি কারোর কাছে কোন অন্যায় তদবির করিনাই। অথচ আমাকে নিয়ে নানা ষড়যন্ত্র শুরু হয়েছে। অপপ্রচার চালানো হচ্ছে। তিনি বলেন, আমার মেয়ের বিরুদ্ধেও ভূয়া ভিডিও, অডিও বক্তব্য তৈরি করে প্রপাগাণ্ডা ছড়ানো হচ্ছে। এবিষয়ে সাংবাদিকসহ সকলের সহযোগিতা কামনা করেন।
এদিকে উপস্থিত নেতাকর্মীরা এলাকার উন্নয়নের স্বার্থে ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেন।

















