⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

বগুড়ায় অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারী কল্যাণ সমিতির শীতবস্ত্র বিতরণ

HTML tutorial

বগুড়ায় বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারী কল্যান সমিতির আয়োজনে রবিবার সকালে শহরের জলেশ্বরীতলা সমিতির কার্যালয়ে সদস্যদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সমিতির কেন্দ্রীয় কার্যালয় এবং বিভিন্ন দানবীর সদস্যদের অনুদানের মাধ্যমে এই বছর ৮৬৩ জনের হাতে শীতবস্ত্র হিসেবে ভাল মানের কম্বল তুলে দেওয়া হয়েছে।

সমিতির বগুড়া জেলা শাখার ভারপ্রাপ্ত চেয়ারম্যান শামসুল হুদার সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে সমিতির বিভিন্ন কল্যাণমূলক কাজের আলোচনা করে স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক নওয়াব আলী। এছাড়াও অন্যান্যদের মাঝে আরো বক্তব্য রাখেন অধ্যাপক মো: ছালামত উল্ল্যাহ, অধ্যাপক মো: আহম্মদ আলী, অধ্যাপক ড. ফজলুল হক, মো: আবিদুর রহমান, এ,বি,এম আব্দুর রশিদ ও আলতাফ হোসেন।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, মানবতার সেবায় সকলকে সর্বদা নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে। সমাজের মানুষের একে অপরের সুখ দুঃখ ভাগ করে নেওয়ার মাঝেই প্রশান্তি। সরকারী কর্মচারীরা অবসরে যাওয়ার পর অনেকেই তাদের আর খোঁজ রাখেনা কিন্তু এক্ষেত্রে বগুড়াসহ দেশব্যাপী বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারী কল্যাণ সমিতি সদস্যদের সারাবছর তাদের বিপদে আপদে সহযোগিতার প্রচেষ্টা করে। যার ধারাবাহিকতায় এইবছরও বগুড়ায় সমিতির ৮৬৩ জনের মাঝে শীতবস্ত্র হিসেবে ভালো মানের কম্বল বিতরণ করা হয়েছে। বক্তারা সরকারের পাশাপাশি সমাজের সকল সামর্থ্যবান ব্যক্তি বা সংগঠনকে শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর উদ্বার্ত আহ্বান জানান।

HTML tutorial

Leave a Reply