প্রযুক্তি ও মমতায়, কল্যাণে সমতায়, আস্থা আজ সমাজসেবায়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে জাতীয় সমাজসেবা দিবস-২০২৬ উপলক্ষ্যে জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের যৌথ আয়োজনে এক আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়। ০৩ জানুয়ারি শনিবার জেলা প্রশাসকের কার্যালয়ে এক আলোচনা সভা ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এক র্যালি অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট তরফদার মাহমুদুর রহমান। এসময় জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীসহ জেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মী, সমাজসেবা অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন বয়স ও পেশা-শ্রেণির উপকারভোগী উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কল্যাণে প্রযুক্তিনির্ভর ও মানবিক সমাজসেবা কার্যক্রমকে আরও বেগবান করার লক্ষ্যে সমাজসেবার বিভিন্ন দিক ও ভবিষ্যৎ করণীয় বিষয়ে অনুষ্ঠানে আলোকপাত করা হয়।

















