শহীদুল ইসলাম নেত্রকোনা প্রতিনিধি: দেশনেত্রী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন। দীর্ঘদিন অসুস্থ অবস্থায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার (৩০ডিসেম্বর) ভোর ৬টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার ইন্তেকালে সারাদেশে নেমে এসেছে শোকের ছায়া। দেশজুড়ে দলের নেতাকর্মী ও সর্বস্তরের মানুষ গভীর শোক প্রকাশ করেছেন। এরই ধারাবাহিকতায় নেত্রকোণা জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনসমূহ শোক ও দোয়া মাহফিলের আয়োজন করে।
এ সময় বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কুরআন তেলাওয়াত ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে জেলা বিএনপির নেতাকর্মীরা অংশ নেন।
নেত্রকোণা জেলা বিএনপির সভাপতি ডাঃ আনোয়ারুল হক শোক প্রকাশ করে বলেন, দলের চেয়ারপারসনের ইন্তেকালে আগামী সাত দিন জেলা বিএনপি ও সকল অঙ্গ-সহযোগী সংগঠন শোক পালন করবে। শোক কর্মসূচির অংশ হিসেবে কুরআন তেলাওয়াত,দোয়া মাহফিল,দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত রাখা সহ বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।

















