⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

ভোলায় কোস্টগার্ডের অভিযানে অবৈধ ট্রলিং বোটসহ এক জেলে আটক

HTML tutorial

মনির হোসেন
ভোলার লালমোহনে কোস্ট গার্ডের অভিযানে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ ১ জেলেকে আটক করা হয়েছে। মঙ্গলবার ২৩ ডিসেম্বর বিকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ২৩ ডিসেম্বর মঙ্গলবার বিকাল ৩টায় কোস্ট গার্ড স্টেশন লালমোহন কর্তৃক ভোলার লালমোহন থানাধীন চর উমেদ পাংগাশিয়া সুলিজ ঘাট এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে ১টি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়। পরবর্তীতে জব্দকৃত ট্রলিং বোটে তল্লাশি চালিয়ে ৯০ হাজার টাকা মূলের ৩ টি ট্রলিং জালসহ ১ জন জেলেকে আটক করা হয়।
পরবর্তীতে মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত আর্টিসানাল ট্রলিং বোট থেকে ট্রলিং সরঞ্জামাদি অপসারণ করা হয় এবং জব্দকৃত ট্রলিং জাল ও আটককৃত জেলের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরও বলেন, মৎস্য সম্পদ রক্ষায় কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

HTML tutorial

Leave a Reply