⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

মুন্সিগঞ্জে কোস্টগার্ড ও মৎস্য অধিপ্তরের অভিযানে নিষিদ্ধ কারেন্ট জাল ও সুতার রিল জব্দ

HTML tutorial

মনির হোসেন:         মুন্সিগঞ্জে কোস্ট গার্ড ও মৎস্য অধিপ্তরের যৌথ অভিযানে প্রায় ৩৫ কোটি ৪৪ লক্ষ টাকা মূল্যের নিষিদ্ধ কারেন্ট জাল ও সুতার রিল জব্দ। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত ১০ ডিসেম্বর বুধবার রাত ৮টায় কোস্ট গার্ড স্টেশন পাগলা ও মৎস্য অধিপ্তরের সমন্বয়ে মুন্সিগঞ্জের সদর থানাধীন দশকানি ও বড়বাড়ি সংলগ্ন এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় ৫ টি জাল তৈরির কারখানা ও ২ টি গোডাউনে তল্লাশি করে প্রায় ৩৫ কোটি ৪৩ লক্ষ ৭৫ হাজার টাকা মূল্যের ১ কোটি ৫ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল এবং জাল তৈরির কাজে ব্যবহৃত ৭০ হাজার পিস সুতার রিল জব্দ করা হয়।

পরবর্তীতে জব্দকৃত অবৈধ জাল এবং সুতার রিলসমূহ সিনিয়র মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে বিনষ্ট করা হয়।

তিনি আরও বলেন, মৎস্যসম্পদ রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

HTML tutorial

Leave a Reply