‘আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুরের তিনটি আসনে বিভিন্ন দল মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও বড় দুটি রাজনৈতিক দলে নেতাদের নিয়ে ইন্টারপার্টি হারমোনি ডায়লগ অনুষ্ঠিত হয়েছে।
১০ ডিসেম্বর বুধবার দুপুরে শহরের নিউ আলীশান রেস্টুরেন্ট এর তৃতীয় তলার হলরুমে মাল্টিপার্টি এ্যাডভোকেসি ফোরাম
বক্তরা বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বড় চ্যালেঞ্জ হবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো গুজব বা অপপ্রচার রোধ করা। এজন্য নির্বাচন কমিশন ও প্রশাসনকে কার্যকরী ভূমিকা রাখতে হবে।’ এখন পর্যন্ত নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রয়েছে। এই শান্তিপূর্ণ পরিবেশ নির্বাচন শেষ হওয়া পর্যন্ত ধরে রাখতে হবে। শেরপুরকে উন্নত করতে হলে সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দের ঐক্যবদ্ধ থাকা খুবই জরুরি।
এ সময় মামুনুর রশিদ পলাশের সভাপতিত্বে বক্তব্য রাখেন শেরপুর-৩ আসনে বিএনপি প্রার্থী মাহমুদুল হক রুবেল, শেরপুর জেলা বিএনপির আহবায়ক এ্যাডভোকেট সিরাজুল ইসলাম, শেরপুর-২ আসনের বিএনপি প্রার্থী প্রকৌশলী ফাহিম চৌধুরী, শেরপুর-১ আসনের জামায়াতের প্রার্থী রাশেদুল ইসলাম, শেরপুর-২ আসনের জামায়াতের প্রার্থী গোলাম কিবরিয়া ভিপি, শেরপুর জেলা জামায়াতের আমীর হাফিজুর রহমান, শেরপুর-১ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী আরিফ আহমেদ, শেরপুর-২ আসনের গণঅধিকার পরিষদ প্রার্থী কাজি হায়াত ।

















