⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

বগুড়ায় পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাত করে মাদক ব্যবসায়ীর পলায়ন

HTML tutorial

বগুড়ায় পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাত করে পালিয়েছে এক মাদক ব্যবসায়ী। আহত পুলিশ কর্মকর্তার নাম বাবর আলী যিনি বগুড়া শহরের বনানী পুলিশ ফাঁড়িতে সহকারি টাউন উপপরিদর্শক ( এটিএসআই) পদে কর্মরত আছেন।

রবিবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে বগুড়া শহরের রহমাননগর জিলাদারপাড়ায় ঘটনাটি ঘটে। বনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক ফরহাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, স্থানীয়দের অভিযোগ পেয়ে বাবর আলী একজন কনস্টেবল সাথে নিয়ে রহমাননগর জিলাদারপাড়ায় ট্যাপেন্টাডল বিক্রির সময় রিয়াদ নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করে। এসময় রিয়াদ বাবর আলীকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

আহত বাবর আলীকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়েছে। পালিয়ে যাওয়া রিয়াদকে আটক করতে পুলিশ অভিযান শুরু করেছে।

HTML tutorial

Leave a Reply