দেশের সীমানা পেরিয়ে সেনাবাহিনী বহির্বিশ্বেও উল্লেখযোগ্য অবদান রেখে চলেছে বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামান। আজ মঙ্গলবার সকালে চট্টগ্রামের ভাটিয়ারির মিলিটারি একাডেমিতে শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
এসময় নবীন ক্যাডেট অফিসারদের একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকার আহ্বান জানান সেনাপ্রধান।
তিনি বলেন, ‘মাতৃভূমির সার্বভৌমত্ব রক্ষাই হবে নবীন অফিসারদের প্রধান ও একমাত্র দায়িত্ব। এছাড়া সততা ও সত্যবাদীতার সাথে পেশাগত দায়িত্ব পালনে নবীন অফিসারদের প্রতি আহ্বান জানান সেনাপ্রধান।’
এর আগে, সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ পরিদর্শন করেন। পরে প্রশিক্ষণে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য সেনাপ্রধান সোর্ড অব অনার প্রদান করেন আজমাইন ইশরাক।
এবার এই কুচকাওয়াজে ৮৯তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্সে ১৮৪ জন ও ৬০তম বিশেষ কোর্সে ২০ জন অফিসার ক্যাডেট অংশ নেন। এর মধ্যে ১৮৩ জন পুরুষ ও ২১ জন নারী ক্যাডেট।

















