নিয়োগবিধি বাস্তবায়নের দাবিতে ১০ দিনের ২ থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত কর্মবিরতি পালনের ঘোষনা দেন পরিবার কল্যাণ কর্মীরা। এরই ফলে শেরপুরে কর্মবিরতি পালন করছে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কর্মীরা। এ সময় ২ ডিসেম্বর সকাল ১০ টা থেকে পরিবার পরিকল্পনা সেবা ও প্রচার সপ্তাহ বর্জন করে সদর উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের সামনে কর্মসূচি পালন করেন।
কর্মসূচির আয়োজন করেন পরিবার পরিকল্পনা পরিদর্শক চরশেরপুর ইউনিয়নের মোঃ নবি হোসেন, ধলা ইউনিয়নের সাজ্জাদুর রহমান, মা ও শিশু কল্যাণ কেন্দ্র পরিবার কল্যাণ পরিদর্শীকা রোকসানা বেগম, পরিবার কল্যাণ সহকারী চরশেরপুর ইউনিয়নের আলফাতুন নেছা, ভাতশালা ইউনিয়নের সাজদাই জান্নাত, শারমিন চরমোচারিয়া ইউনিয়নের সুলতানা রাকাসহ পরিবারকল্যাণ পরিদর্শিকা, পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবার কল্যাণ সহকারীররা।
উল্লেখ্য, সারাদেশে ৩৩ হাজার ৭১০ জন কর্মরত রয়েছে। বিভিন্ন পদধারীরা জনসংখ্যা নিয়ন্ত্রণে পরিবার পরিকল্পনা সেবা, শতভাগ দম্পতি নিবন্ধন ও নিয়মিত বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্যসেবা দিয়ে আসছে। প্রসূতি স্বাস্থ্যসেবা, কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্যসেবা, পুষ্টিসেবা, টিকাদান কর্মসূচিসহ নানান গুরুত্বপূর্ণ বিষয়ে সেবা দিচ্ছে। অথচ তাদের চাকরি রাজস্ব খাতে থাকলেও কোনো পদোন্নতি হচ্ছে না। চাকরি রাজস্ব খাতভুক্ত, কিন্তু নিয়োগবিধি নেই। সেজন্য তারা বেতন গ্রেড উন্নীতকরণ, পদোন্নতিসহ চাকরিগত অন্যান্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত।

















