⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে: মির্জা ফখরুল

HTML tutorial

দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ সোমবার সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, ‘অনেক আত্মত্যাগ, চড়াই উতরাই পার করে নতুন বাংলাদেশ গড়ে তোলার সুযোগ তৈরি হয়েছে। নতুন বাংলাদেশে সুযোগ সৃষ্টি হয়েছে একটি নির্বাচনের। বর্তমান সরকার ২০২৬ সালের ফেব্রুয়ারিতে নির্বাচনের সময় ঘোষণা করেছে তাতে আশাবাদী বিএনপি। দেশে এখন অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে। নির্বাচনে জনগণ তাদের মতামত দিয়ে গণতান্ত্রিক সরকার গঠন করবে বলে আশা করছি।’

খালেদা জিয়ার চিকিৎসা প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘বেগম খালেদা জিয়ার জন্য আমাদের চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা করছেন। দেশি–বিদেশী চিকিৎসকদের যুক্ত রেখেই তাঁরা চিকিৎসা করছেন। চিকিৎসকেরা তাঁর স্বাস্থ্যের সবশেষ অবস্থা জানাবেন। তার জন্য সবাই দোয়া করবেন, দ্রুত যেনো তিনি সুস্থ হয়ে ফিরে আসেন।’

মির্জা ফখরুল আরও বলেন, ‘বিএনপি চেয়ারপারসন অত্যন্ত অসুস্থ। হাসপাতালে আছেন তিনি, দেশবাসী তাঁর জন্য আল্লাহর কাছে দোয়া চইছেন। আল্লাহ তাকে দ্রুত সুস্থ করে তুলুন সেই দোয়া সবাই করছি।’

HTML tutorial

Leave a Reply