⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার আলোচনা চলছে: মির্জা ফখরুল

HTML tutorial

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার বিষয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার রাজধানীর গুলশানে বিএনপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

মির্জা ফখরুল বলেন, ‘খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার বিষয়ে আলোচনা চলছে, তবে অবস্থা সংকটাপন্ন হওয়ায় এখনি তা সম্ভব হচ্ছে না। একটু ভালো হলে বিদেশে নেওয়া হতে পারে।’

সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল জানান, তাঁর শারীরিক অবস্থার সর্বশেষ পরিস্থিতি চিকিৎসকরা দ্রুতই সকলের সামনে তুলে ধরবেন।

এ সময় দেশে ফেরার বিষয়ে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ফেসবুক পোস্ট সম্পর্কে জানতে চাওয়া হলে মির্জা ফখরুল বলেন, ‘উনি (তারেক) নিজেই ফেসবুকে পোস্ট দিয়েছেন। এটার পর আমার আর কিছু বলার নেই। এর ব্যাখ্যা আমি দিতে পারব না। আমি কোনো বাধা দেখি বা না দেখি, সেটা প্রাসঙ্গিক নয়। উনি তো যা বলার বলেই দিয়েছেন।’

তারেক রহমান দ্রুতই দেশে ফিরবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।

এদিকে, বিজয়ের মাস উপলক্ষে দুই সপ্তাহের কর্মসূচি হাতে নিয়েছে বিএনপি। মির্জা ফখরুল বলেন, ‘আগামী ১ থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত বিশেষ কর্মসূচি, বিজয়ের মাসে বিজয়ের রোড শো অনুষ্ঠিত হবে। কালুরঘাট বেতার কেন্দ্র থেকে শুরু হবে বিজয়ের কর্মসূচি। বিজয়ের মশাল যাত্রা শুরু হবে। এটি বহন করবেন একাত্তরের একজন মুক্তিযোদ্ধা ও চব্বিশের একজন জুলাই যোদ্ধা। পর্যায়ক্রমে সারাদেশে রোড শো অনুষ্ঠিত হবে।’

HTML tutorial

Leave a Reply