⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

প্রতিষ্ঠান বন্ধ করে বেকারত্ব তৈরি কোনো সমাধান নয়: মির্জা ফখরুল

HTML tutorial

প্রতিষ্ঠান বন্ধ করে বেকারত্ব তৈরি কোনো সমাধান নয় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শনিবার দুপুরে রাজধানীর একটি হোটেলে চতুর্থ বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলনে তিনি এ কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, ‘ব্যবসায়ীকে বিশ্বাস করা জরুরি, গেল ১৫ বছরে যারা লুটপাট করছে তাদের বিচার করেন, কিন্তু তাদের শিল্প প্রতিষ্ঠান কেন বন্ধ করা হয়েছে? এই বন্ধ হওয়ার কারণে ১৪ লাখ লোক কর্মসংস্থান হারিয়েছেন।’

মির্জা ফখরুল বলেন, ‘বিএনপি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে সব সময় দেশের অর্থনীতি সচল রাখতে ভূমিকা রেখেছে। ওপেন ইকোনমি যুগের সূচনা করেছেন জিয়াউর রহমান। ক্ষমতায় এসে বিএনপি প্রতিবারই অর্থনীতিকে স্থিতিশীল করতে কাজ করেছে।’

বিএনপি মহাসচিব আরও বলেন, ‘শুধু অর্থনৈতিক পথরেখা নয়, রাজনৈতিক পথরেখাও তৈরি করতে হবে। সংস্কারের যেসব বিষয়ে বিএনপি সই করেছে, তার বহু আগেই দলটি এসব প্রস্তাব উত্থাপন করেছিল। বিএনপি শুধু নতুন বাংলাদেশ নয়, বরং একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চায়। যেখানে গণতন্ত্র ও অর্থনীতি সমৃদ্ধ হবে।’

HTML tutorial

Leave a Reply