⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

আদালত প্রাঙ্গনে দ্বিতীয় স্ত্রীকে মারধরের ঘটনায় সেই বাবু’র নামে অভিযোগ

HTML tutorial

স্টাফ রিপোর্টার:

জামালপুর আদালত প্রাঙ্গনে দ্বিতীয় স্ত্রীকে মারধরের অভিযোগ উঠেছে সাংবাদিক হত্যার প্রধান আসামি বাবু চেয়ারম্যানের বিরুদ্ধে। আর এই ঘটনায় জামালপুর থানায় বাবু’র নামে অভিযোগ দিয়েছে সাবিনা ইয়াসমিন নামে ভুক্তভোগী নারী।

২৪ নভেম্বর সোমবার দুপুর ১টার দিকে জামালপুর , চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এর সামনে এই ঘটনা ঘটে।

মাহমুদুল আলম বাবু বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং সাংবাদিক নাদিম হত্যা মামলার প্রধান আসামী।

অভিযোগে সাবিনা ইয়াসমিন উল্লেখ করেছেন- বাবু’র বিরুদ্ধেে একটি যৌতুকের মামলার হাজিরা দিয়ে বের হওয়ার সময় মাহমুদুল আলম বাবু, তার প্রথম স্ত্রী ফাতেমা আক্তার লিপি ও অজ্ঞাত ১০ থেকে ১২ জন তার উপর হামলা ও মারধর করে এবং মামলা না তুলে নিলে প্রাননাশের হুমকি দেন। পরে স্থানীয়র এসে তাকে উদ্ধার করেন।

এসব বিষয়ে জামালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব বলেন-‘আমরা একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।’

HTML tutorial

Leave a Reply