⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

নেত্রকোণায় চালককে খুন করে মোটরসাইকেল ছিনতাই

HTML tutorial

নেত্রকোণার আটপাড়ায় সোহাগ চৌধুরী (৪৫) নামে এক চালককে হত্যা করে মোটরসাইকেল ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। তিনি মোটরসাইকেলে করে ভাড়ায় যাত্রী পরিবহন করতেন।

মঙ্গলবার দিনগত রাতে উপজেলার সুখাইর ইউনিয়নের বাউসা হাওর এলাকায় এ ঘটনা হয়। রাতেই মরদেহ উদ্ধারের পর আজ বুধবার সকালে ময়নাতদন্তের জন্য নেত্রকোণা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

নিহত সোহাগ জেলার খালিয়াজুরী উপজেলার মেন্দীপুর গ্রামের মৃত মতিউর রহমান চৌধুরীর ছেলে।

স্থানীয়দের বরাতে আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুজ্জামান বলেন, ‘ভাড়ায় মোটরসাইকেল চালিয়ে স্ত্রী-সন্তানসহ ছয় সদস্যের সংসার চালাতেন সোহাগ। মঙ্গলবার সকালে বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে বের হন। রাতে মদন থেকে যাত্রী নিয়ে মোহনগঞ্জের উদ্দেশে রওনা হন তিনি। পথে আটপাড়া উপজেলার বাউসা হাওরে তাকে হত্যা করে মোটরসাইকেল ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা।’

ওসি আরও বলেন, ‘খবর পেয়ে লাশ উদ্ধার করে আজ সকালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে এখনো অভিযোগ করা হয়নি। ঘটনা তদন্তের পাশাপাশি অভিযুক্তদের গ্রেপ্তারে চেষ্টা চালানো হচ্ছে।’

HTML tutorial

Leave a Reply