⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

রাজধানীতে যুবদল নেতাকে গুলি করে খুন

HTML tutorial

রাজধানীতে প্রকাশ্যে যুবদলের এক নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত গোলাম কিবরিয়া পল্লবী থানা যুবদলের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে আটক ওই ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি।

সোমবার সন্ধ্যা পৌনে ৭টায় রাজধানীর পল্লবী থানার পেছনে সি ব্লক এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় গোলাম কিবরিয়াকে ৭ রাউন্ড গুলি করা হয়।

পরে গুরুতর আহত অবস্থায় তাকে রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় বিক্রমপুর হার্ডওয়্যার অ্যান্ড স্যানিটারিতে বসে ছিলেন গোলাম কিবরিয়া। এ সময় মোটরসাইকেলে এসে তিনজন দুর্বৃত্ত তার মাথা, বুকে ও পিঠে পিস্তল ঠেকিয়ে গুলি করে পালিয়ে যায়।

পরে ঘটনাস্থল থেকে ৭ রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়। হত্যাকাণ্ডে জড়িতদের ধরতে এরই মধ্যে অভিযান শুরুর কথা জানিয়েছে পুলিশ।

HTML tutorial

Leave a Reply