⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

বগুড়ায় মধ্যরাতে গ্রামীণ ব্যাংকে আগুন দেয়ার চেষ্টা

HTML tutorial

বগুড়ার শেরপুরে গ্রামীণ ব্যাংকের গাড়িদহ শাখায় আগুন দেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৫ নভেম্বর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

তবে এতে ব্যাংকের অবকাঠামোর বা অভ্যন্তরীণ কোনো ক্ষয়ক্ষতি হয়নি। শুধু মূল ফটকের নামফলক কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে বগুড়া পুলিশ সুপার জেদান আল মুসা জানান, মধ্যরাতে নাশকতার উদ্দেশ্যে দুর্বৃত্তরা আগুন দেয়ার চেষ্টা করে। তবে এতে কোনো ক্ষতি হয়নি। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে চেষ্টা চলছে। অভিযোগ সাপেক্ষে আইনি ব্যবস্থা নেয়া হবে। এছাড়াও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের শাটডাউন কর্মসূচি ঘিরে সব রকমের নাশকতা ঠেকাতে পুলিশ সতর্ক আছে বলে জানান তিনি।

HTML tutorial

Leave a Reply