⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

শেরপুরের চাঞ্চল্যকর সেনা সদস্য ওয়াসিম হত্যা মামলার প্রধান আসামি কারাবন্দী রঞ্জুর মৃত্যু

HTML tutorial

নিজস্ব প্রতিবেদক :

শেরপুর সদরের চাঞ্চল্যকর সেনা সদস্য ওয়াসিম হত্যা মামলার প্রধান আসামি কারাবন্দী রঞ্জু মিয়া (৩৩) আজ চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা গেছে।
শুক্রবার ১৪ নভেম্বর বেলা ২:২০ মিনিটে কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানেই তার মৃত্যু হয়। হাসপাতালেই তার ময়নাতদন্ত করা হয়। পরে রাতে আইনি কার্যক্রম শেষে রঞ্জুর লাশ তার পরিবারের হাতে হস্তান্তর করা হয়। প্রধান আসামির আকস্মিক মৃত্যুতে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শেরপুর জেলা কারাগারের সুপার শাহ রফিকুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে বলেন, কারাগারে অসুস্থ বোধ করলে তাকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছিল। হাসপাতালেই তার মৃত্যু হয়। পরে সকল আইনী কার্যক্রম শেষে তার পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

 

 

HTML tutorial

Leave a Reply