⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

মহেশখালীতে কোস্টগার্ডের অভিযানে আগ্নেয়াস্ত্রসহ সন্ত্রাসী আটক

HTML tutorial

মনির হোসেন:   কক্সবাজারের মহেশখালীতে কোস্ট গার্ডের অভিযানে ৩ টি দেশীয় আগ্নেয়াস্ত্রসহ ১ জন কুখ্যাত সন্ত্রাসীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত ৫ নভেম্বর বুধবার বিকাল ৩ টায় কোস্টগার্ড স্টেশন মহেশখালী কর্তৃক মহেশখালী থানাধীন পানিরছড়া বাজার সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালীন ওই এলাকা হতে ৩টি দেশীয় আগ্নেয়াস্ত্রসহ ১ জন কুখ্যাত সন্ত্রাসীকে আটক করা হয়।

জব্দকৃত আগ্নেয়াস্ত্র ও আটককৃত ব্যক্তির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

HTML tutorial

Leave a Reply