⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

নেত্রকোণায় বাসচাপায় অটোরিকশা চালকের মৃত্যু, আহত ৫

HTML tutorial

নেত্রকোণা সদরের ঠাকুরাকোণায় বাসচাপায় ইয়াসিন মিয়া (২১) নামের এক অটোরিকশার চালক নিহত হয়েছেন। এ সময় আরও অন্তত পাঁচজন আহত হন। গতকাল বুধবার রাতে এই ঘটনা ঘটে।

ইয়াসিন মিয়া সদর উপজেলার ঠাকুরাকোণা গ্রামের ওয়ারেছ মিয়ার ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহ নেওয়াজ।

ওসি জানান, জেলার কলমাকান্দা থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে আসা সাগরিকা নামে একটি যাত্রীবাহী বাস ঠাকুরাকোনা বাজার এলাকায় পৌঁছে যাত্রীবোঝাই একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলেই অটোরিকশার চালক ইয়াসিন মারা যান। তাদের স্থানীয় উদ্ধার করে নেত্রকোণা সদর হাসপাতালে পাঠান।

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোণা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

HTML tutorial

Leave a Reply