⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

মুন্সিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারী হত্যার দায়ে সাবেক পৌর কাউন্সিলর গ্রেপ্তার

HTML tutorial

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের ওপর হামলা ও হত্যার দায়ে করা একাধিক মামলার আসামি, মুন্সিগঞ্জ শহর ছাত্রলীগের (নিষিদ্ধঘোষিত) সাধারণ সম্পাদক ও পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সাজ্জাত হোসেন সাগরকে গ্রেপ্তার করেছে মুন্সিগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

গতকাল বুধবার রাতে রাজধানীর ডেমরা এলাকায় গোপন সংবাদে অভিযান চালিয়ে সাজ্জাত হোসেন সাগরকে গ্রেপ্তার করা হয়। পরে আজ বৃহস্পতিবার ভোর ৫টার দিকে সাগরকে মুন্সিগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ফিরোজ কবীর বলেন, ‘গত বছরের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর সাগর বাংলাদেশ ছেড়ে কোরিয়ায় পালিয়ে যান। সেখানে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটক হয়ে সম্প্রতি দেশে ফেরত আসেন। এর পর তিনি গোপনে ঢাকায় বসবাস করছিলেন। গত এক মাস ধরে তাঁকে নজরদারিতে রাখার পর অবশেষে গ্রেপ্তার করা হয়।’

উল্লেখ্য, ২০২৪ সালের ৪ আগস্ট সারা দেশে কোটা সংস্কারের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অংশ হিসেবে মুন্সিগঞ্জে কয়েক হাজার ছাত্র-জনতা কর্মসূচিতে অংশ নিতে জড়ো হয়। এ সময় ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতা-কর্মীরা অস্ত্র ও ককটেল নিয়ে আন্দোলনকারীদের ওপর হামলা চালায়। নিরস্ত্র আন্দোলনকারীরা ইটপাটকেল ও লাঠিসোঁটা নিয়ে প্রতিরোধের চেষ্টা করলে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এ সময় গুলিবিদ্ধ হয়ে নিহত হন মুন্সিগঞ্জ শহরের উত্তর ইসলামপুর এলাকার সজল মোল্লা, রিয়াজুল ফরাজী ও ডিপজল। এ ছাড়া আহত হন শতাধিক ব্যক্তি।

এ ঘটনায় তিনটি হত্যা মামলা ও একাধিক হত্যাচেষ্টা মামলায় প্রধান আসামি করা হয় সাজ্জাত হোসেন সাগরকে।

HTML tutorial

Leave a Reply