⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

বিআরটিএকে সেবামূলক সংস্থায় পরিণত করা হবে: সড়ক উপদেষ্টা

HTML tutorial

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষকে (বিআরটিএ) নিয়ন্ত্রণ সংস্থা থেকে বের করে সেবামূলক সংস্থায় পরিণত করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান।

আজ বুধবার রাজধানীর তেজগাঁওয়ে নিরাপদ সড়ক দিবসের আলোচনায় তিনি এ কথা জানান। এ সময় যেসব ঝুঁকিপূর্ণ এলাকা রয়েছে সেসব এলাকায় মোটরসাইকেল চালকদের ১০ হাজার হেলমেট বিতরণ করা হবে বলেও জানান তিনি।

উপদেষ্টা বলেন, সড়কে দুঘটনাকবলিতদের পরিবারকে দ্রুত পাঁচ লাখ টাকা সহায়তা পৌঁছে দিতে বিআরটিএকে তাগিদ দেওয়া হয়েছে।

বিশ্ব ব্যাংকের প্রকল্পের আওতায় সড়কে দুর্ঘটনাকবলিত যাত্রীদের দ্রুত হাসপাতালে নিতে হাইওয়েতে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হবেও বলেও জানান ফাওজুল কবির খান।

HTML tutorial

Leave a Reply