⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

বরিশালে এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়া এক শিক্ষার্থীর আত্মহত্যা

HTML tutorial

এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে বরিশালে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার পরীক্ষার ফল প্রকাশের পর নুসরাত জাহান নাজনীন নামে ওই শিক্ষার্থী আত্মহত্যা করেন।

মৃত শিক্ষার্থী বরিশাল মডেল স্কুল অ্যান্ড কলেজে থেকে এ বছর এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন। তিনি বরগুনার আমতলী উপজেলার মৃত বশির মৃধার মেয়ে।

নুসরাত জাহান নাজনীন বড় বোনের সঙ্গে বরিশাল নগরীর ব্যপ্টিসমিশন রোডে থেকে পড়াশুনা করতেন।

বরিশাল শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আশিষ কুমার সাহা বলেন, ‘এইচএসসি পরীক্ষায় ফলাফল খারাপ হওয়ায় নুসরাত জাহান নাসরিন নামে এক পরীক্ষার্থী আত্মহত্যা করেছে। আজ দুপুর ১২টার দিকে মেডিকেলে নিয়ে আসার পর তাকে মৃত ঘোষণা করা হয়।’

চিকিৎসক আশিষ কুমার সাহা আরও বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গলায় রশি দিয়ে তিনি আত্মহত্যা করেছেন। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।’

HTML tutorial

Leave a Reply