⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

প্রত্যাশিত নির্বাচন হলে জনগণের মাঝেই থাকব: তারেক রহমান

HTML tutorial

জনগণের প্রত্যাশিত নির্বাচন যখন হবে, তখন জনগণের মধ্যেই থাকবেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে একথা জানান তিনি।

দুই পর্বের সাক্ষাৎকারটির প্রথম পর্ব আজ সোমবার সকালে বিবিসি বাংলার ফেসবুক পেজে প্রকাশ করা হয়। পাশাপাশি পুরো সাক্ষাৎকারটি বিবিসি বাংলার ওয়েবসাইটেও প্রকাশ করা হয়। প্রায় ১৭ বছর ধরে লন্ডনে প্রবাস জীবনযাপনকারী তারেক রহমান দীর্ঘদিন পর মিডিয়ার মুখোমুখি হন। সাক্ষাৎকারটি নিয়েছেন বিবিসি বাংলার সম্পাদক মীর সাব্বির ও জ্যেষ্ঠ সাংবাদিক কাদির কল্লোল। সাক্ষাৎকারে তারেক রহমান নির্বাচন, জাতীয় ও রাজনীতিসহ বিভিন্ন বিষয়ে কথা বলেছেন।

দেশে ফেরা নিয়ে বিবিসি বাংলার করা এক প্রশ্নের উত্তরে তারেক রহমান বলেন, ‘কিছু সংগত কারণে হয়তো ফেরাটা হয়ে উঠেনি এখনও। তবে সময় তো চলে এসেছে মনে হয়। ইনশা আল্লাহ দ্রুতই ফিরে আসব।’

নির্বাচনের আগে দেশে ফিরবেন কিনা এমন প্রশ্নের উত্তের তারেক রহমান বলেন, ‘রাজনীতি যখন করি, আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে স্বাভাবিক, নির্বাচনের সাথে রাজনৈতিক দল রাজনৈতিক কর্মীর একটি ওতপ্রত সম্পর্ক। কাজেই যেখানে একটি প্রত্যাশিত, জনগণের প্রত্যাশিত নির্বাচন হবে, সেই নির্বাচনের সময় কেমন করে দূরে থাকবো? আমি তো আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে, ইচ্ছা থাকবে, আগ্রহ থাকবে সেই প্রত্যাশিত যে প্রত্যাশিত নির্বাচন জনগণ চাইছে। সেই প্রত্যাশিত নির্বাচন যখন অনুষ্ঠিত হবে জনগণের সাথে জনগণের মাঝেই থাকব ইনশা আল্লাহ।’

দেশে ফেরা নিয়ে নিরাপত্তার শঙ্কা আছে কিনা এমন প্রশ্নের উত্তরে তারেক রহমান বলেন, ‘বিভিন্ন রকম শঙ্কার কথা তো আমরা অনেক সময় বিভিন্ন ব্যক্তির কাছে তো শুনেছি। সরকারেরও বিভিন্ন ব্যক্তির কাছ থেকেও তো অনেক সময় অনেক শঙ্কার কথা বিভিন্ন মাধ্যমে, বিভিন্ন মিডিয়াতে প্রকাশিত হয়েছে।’

HTML tutorial

Leave a Reply