⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

নির্বাচন বানচালের শক্তির পক্ষে কাজ করছে জামায়াত: বিএনপি নেতা সালাহউদ্দিন

HTML tutorial

নির্বাচন বানচাল করতে যে শক্তি কাজ করছে, জামায়াতে ইসলামি সেই পক্ষেই কাজ করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, দেশের বেশিরভাগ মানুষ পিআর পদ্ধতি বোঝে না।

আজ শনিবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এনডিপির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এসব বলেন তিনি।

সালাহউদ্দিন আহমেদ বলেন, দেশের ৫৬ শতাংশ মানুষ পিআর পদ্ধতি বোঝে না। যারা চায় তারা মূলত ফ্যাসিবাদকে ফিরিয়ে আনতে চায়। পিআরসহ বিভিন্ন দাবিতে জামায়াত ও বিভিন্ন দলের কার্যক্রম গণতান্ত্রিক চর্চা। তবে জনগণই সিদ্ধান্ত নেবে, তারা কাদের ইশতেহার গ্রহণ করবে।

বিএনপির এই নেতা বলেন, জুলাই সনদের যে বিষয়গুলো ঐকমত্য কমিশন একমত হয়েছে সেগুলো সংস্কার করে নির্বাচনের পথে এগিয়ে যেতে হবে।

জাতীয় সংসদ ছাড়া কোনো ফোরামের সংবিধান পরিবর্তনের ক্ষমতা নেই বলেও মন্তব্য করেন সালাহউদ্দিন আহমেদ।

HTML tutorial

Leave a Reply