⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

সাজেকে গাড়ি খাদে পড়ে খুবি শিক্ষার্থী নিহত, আহত ১১

HTML tutorial

সাজেকে বেড়েতে গিয়ে চাঁদের গাড়ি (জিপ) পাহাড়ের খাদে পড়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের রিংকী নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরও ১১ শিক্ষার্থী আহত হয়েছেন। আজ বুধবার দুপুরে সাজেকে হাউসপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা মারজানা। তিনি জানান, আজ সকালে খুলনা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের একটি দল খাগড়াছড়ি থেকে সাজেক যাচ্ছিল। পথে সাজেকে হাউসপাড়া এলাকায় উঁচু পাহাড় উঠতে গিয়ে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের গভীর খাদে পড়ে যায়। ওই গাড়িতে ১২ জন শিক্ষার্থী ছিলেন। ঘটনাস্থলে রিংকী নামের এক শিক্ষার্থী মারা যান।

খবর পেয়ে সেনাবাহিনী বিজিবি পুলিশ ও স্থানীয়রা তাদের উদ্ধার করে দিঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে।

সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কানন সরকার বলেন, দুর্ঘটনায় নিহতের মরদেহ ও আহতদের খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

HTML tutorial

Leave a Reply