⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

আগামী সপ্তাহে নির্বাচনের রোডম্যাপ: ইসি সচিব

HTML tutorial

আগামী সপ্তাহেই নির্বাচনী রোডম্যাপ চূড়ান্ত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ। বৃহস্পতিবার বিকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের একথা জানান তিনি।

ইসি সচিব বলেন, ‘নির্বাচনী রোডম্যাপের খসড়া নিয়ে আলোচনা চলছে। আগামী সপ্তাহে রোডম্যাপ ঘোষণা করা হবে। এতে সংলাপ, আইনবিধি সংস্কার সব বিষয় অন্তর্ভুক্ত থাকবে৷’

আখতার আহমেদ জানান, আগামী সপ্তাহে সার্বিক বিষয়ে প্রাথমিকভাবে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলোচনা করা হবে। এর পর রোডম্যাপ মোতাবেক ধাপে ধাপে সংলাপ হবে বিভিন্ন পক্ষের সঙ্গে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘২২টা রাজনৈতিক দলের বিষয়ে যাচাই-বাছাইয়ে মাঠ পর্যায়ে যাবে ইসি। ইসিতে নিবন্ধনের জন্য আবেদন করা ৩১৮টি পর্যবেক্ষক সংস্থার বিষয়েও যাচাই-বাছাই চলছে। প্রবাসী ভোটারদের বিষয়ে আরও আলোচনা বাকি আছে। এক থেকে দুই দিন লাগবে বিষয়টি চূড়ান্ত হতে।’

গত ৫ আগস্ট জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস, আগামী বছরের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশনকে চিঠি দেওয়ার কথা জানান। এরপর নির্বাচনের প্রস্তুতি শুরু করে নির্বাচন কমিশন। আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠানের প্রক্রিয়া এরই মধ্যে শুরু হয়েছে।

বিএনপি নির্বাচনের সময় ঘোষণাকে স্বাগত জানিয়েছে। আর জামায়াত বলছে, ফেব্রুয়ারিতে নির্বাচনে তাদের কোনো আপত্তি নেই। কিন্তু সংখ্যানুপাতিক বা পিআর পদ্ধতিতে ভোট না হলে তারা নির্বাচনে আসবে না। ইসলামী আন্দোলন বাংলাদেশও পিআর পদ্ধতিতে নির্বাচন দাবি করেছে।

অন্যদিকে, এনসিপি বলছে, গণঅভ্যুত্থান আর জুলাই সনদের সকল প্রতিশ্রুতি বাস্তবায়ন হলেই কেবল তারা নির্বাচনে অংশগ্রহণ করবে। আর জাতীয় পার্টি বলছে, আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন গ্রহণযোগ্য হবে না।

HTML tutorial

Leave a Reply