⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

নিউমার্কেটে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৯ জনের ৩ দিন করে রিমান্ড

HTML tutorial

রাজধানীর নিউমার্কেটে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৯ জনের ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ রোববার বিকেলে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বিচারক মো. আবদুল ওয়াহাব এ আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন জানান, খোলা বাজারে লাইসেন্সবিহীন দেশীয় অস্ত্র বিক্রি করার ফলে বর্তমান সময়ে রাজধানীতে হত্যা ও ছিনতাইয়ের ঘটনা ঘটেছে, আসামিদের বিরুদ্ধে এমন অভিযোগ আনেন মামলার তদন্তকারী কর্মকর্তা। দেশীয় এসব অত্যাধুনিক অস্ত্রের অর্থের যোগানদাতা ও ব্যবহারকারীদের শনাক্তের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করা হয়।

আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ডের বিরোধিতা করে জামিন শুনানির আবেদন করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী ও আসামিপক্ষে আইনজীবীদের যুক্তিতর্ক শেষে বিচারক সবদিক বিবেচনা করে আসামিদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গতকাল নিউমার্কেট এলাকায় অভিযান চালায় যৌথবাহিনী। অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ৯ জনকে গ্রেপ্তার করা হয়।

HTML tutorial

Leave a Reply