⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

শেরপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

HTML tutorial

শেরপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির আগস্ট- ২০২৫ সালের মাসের মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১০ আগস্ট) সকাল ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমানের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন শেরপুর জেলার পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম, শেরপুর আর্মি ক্যাম্প কমান্ডার মেজর মেহেদী হাসান, সিভিল সার্জন ডাঃ মুহাম্মদ শাহীন, ৩৯ বিজিবির উপঅধিনায়ক তাহসিন উদ্দিন মাহমুদসহ বিভিন্ন দপ্তরের ঊর্ধতন কর্মকর্তাবৃন্দ, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও সুধীজন উক্ত সভায় অংশগ্রহণ করেন।

তাঁরা তাদের বক্তব্যে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপস্থিত সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন ও পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে নিবিড়ভাবে সকলের সাথে কাজ করার আশা ব্যক্ত করেন।

সভায় জেলার সাম্প্রতিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয় এবং জননিরাপত্তা নিশ্চিতকল্পে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

HTML tutorial

Leave a Reply