মানিকগঞ্জ জেলা সংবাদদাতা :
মানিকগঞ্জে বিদ্যুৎপৃষ্ট হয়ে আব্দুল খালেক দেওয়ান (৪৮) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার (৭ আগস্ট )দুপুরের দিকে সরকারি দেবেন্দ্র কলেজের ছাদ পরিষ্কারের সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে সে মারা যায় । নিহত আব্দুল খালেকের বাড়ি সদর উপজেলার পাচবারইল ।তার পিতার নাম আসুক দেওয়ান।
জানা গেছে, নিহত খালেক দেওয়ান ও তাঁর ভাইসহ চারজন শ্রমিক গত দেড় মাস ধরে কলেজ চত্বরে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করছিলেন।আজ কাজ করার একপর্যায়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আব্দুল খালেক মারা যায়। তাকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি )এসএম আমান উল্লাহ বলেন,ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়। নিহত পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের জন্য প্রশাসনের কাছে আবেদন করেছে। অনুমতি সাপেক্ষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।

















