⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

জুলাই গণ-অভ্যুত্থানে বিজয়ের এক বছর পূর্তি উপলক্ষে সরিষাবাড়ী বিএনপির বর্ণাঢ়্য বিজয় মিছিল সমাবেশ

HTML tutorial

জামালপুরের সরিষাবাড়ীতে জুলাই-আগষ্টের গণ-অভ্যুত্থানে বিজয়ের এক বছর পূর্তি উপলক্ষে উপজেলা বিএনপি বর্ণাঢ়্য বিজয় মিছিল ও সমাবেশ করেছে। মঙ্গলবার (৫ আগস্ট) বেলা সাড়ে ১১টায় উপজেলা ও পৌর বিএনপি এ কর্মসূচি পালন করে।

বাদ্যযন্ত্র, জাতীয় পতাকা, রঙিন ব্যানার ও বাহারি সাজসজ্জায় সজ্জিত হয়ে উৎসবমুখর পরিবেশে বিশাল বিজয় মিছিলের নেতৃত্বদেন জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম। মিছিলটি পৌরসভা চত্বর থেকে শুরু হয়ে ষেটশন রোড়, শিমলা বাজার কেন্দ্রীয় বাস টার্মিনাল হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাউসি পপুলার চত্বরে সমাবেশ করে। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ফরিদুল কবির তালুকদার শামীম বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে বিএনপি অতীতেও সাহসিকতার সঙ্গে লড়েছে, এখনও লড়ছে। দেশবাসী জানে, বিএনপির ওপর কত নির্যাতন হয়েছে, ষড়যন্ত্র হয়েছে। এখনও হচ্ছে। কিন্তু কোনো ষড়যন্ত্রই সফল হয়নি। ভবিষ্যতেও হবেও না।

তিনি আরও বলেন, জনগণই বিএনপির প্রকৃত শক্তি। উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আজিম উদ্দিন আহমেদ সভাপতিত্বে পৌর বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম পিন্টু পরিচালনায় আরও বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি এ কে এম ফয়জুল কবির তালুকদার শাহীন, জেলা বিএনপির জলবায়ু বিষয়ক সম্পাদক আব্দুল আউয়াল প্রমূখ। বক্তারা অবিলম্বে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবি জানান এবং আগামী দিনের গণতান্ত্রিক আন্দোলনে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। মিছিলে উপজেলা, পৌর সভা, ইউনিয়ন, ওয়ার্ড বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

অপরদিকে, মঙ্গলবার বিকেলে জামায়াত ইসলামী সরিষাবাড়ী উপজেলা শাখার আয়োজনে জুলাই-আগষ্টের গণ-অভ্যুত্থানে বিজয়ের এক বছর পূর্তিতে র‌্যালীর আয়োজন করে। সরিষাবাড়ী আরডিএম পাইলট মডেল হাইস্কুল মাঠে সংক্ষিপ্ত সমাবেশ করে বিরাট র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে আরামনগর বাজারে শেষ হয়। র‌্যালীর নেতৃত্ব দেন জেলা জামায়াতের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আব্দুল আওয়াল।

HTML tutorial

Leave a Reply