Home » সরিষাবাড়ীতে জুলাই অভ্যুত্থানে শহীদদের কবরে পুষ্পস্তবক অর্পণ
জামালপুরের সরিষাবাড়ীতে জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে শহীদদের কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (৫ আগষ্ট) সকালে উপজেলা নির্বাহী অফিসার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহছেন উদ্দিনএর নেতৃত্বে প্রশাসনের কর্মকর্তারা মহাদান ইউনিয়নের হিরন্যবাড়ী গ্রামের শহীদ মোকলেছুর রহমান, আওনা ইউনিয়নের শহীদ রবিউল ইসলাম, একই ইউনিয়নের পঞ্চাশী নয়াপাড়া গ্রামের শহীদ রাব্বি মিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণ করেন।
এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লিজা রিছিল, সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ রাশেদুল হাসান রাশেদ, শহীদ মোখলেছুর রহমানের পিতা হাবিবুর রহমান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব সাবের হোসেন বিপুল, সংগঠক আসাদুজ্জামান নূরসহ স্থানীয় গন্যমাণ্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
নিউজ ডেস্ক :

















